বিশ্বে করোনায় মৃত্যুর সংখ্যা প্রায় ৩৪ লাখ
মেডিভয়েস ডেস্ক: বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে শনাক্ত ও মৃত্যু লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বিভিন্ন দেশে প্রতিদিনই এ সংখ্যায় হচ্ছে নতুন নতুন রেকর্ড। এখন পর্যন্ত প্রাণঘাতী এ ভাইরাসটি শনাক্ত হয়েছেন ১৬ কোটি ৩৭ লাখ ১৭ হাজারের বেশি মানুষের দেহে। এতে প্রাণ হারিয়েছেন প্রায় ৩৪ লাখ করোনা রোগী।
আজ সোমবার (১৭ মে) সকাল ১০টা পর্যন্ত আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য জানা গেছে।
ওয়েবসাইটটি জানিয়েছে, বিশ্বে এখন পর্যন্ত মোট ১৬ কোটি ৩৭ লাখ ১৭ হাজার ৭৬০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৩৩ লাখ ৯৩ হাজার ৩৩৫ জন। তবে ভাইরাসটি থেকে সুস্থ হওয়া মানুষের সংখ্যাও কম নয়। আর এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন মোট ১৪ কোটি ২১ লাখ ৬২ হাজার ৫৯০ জন।
ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। সে দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন তিন কোটি ৩৭ লাখ ১৫ হাজার ৯৫১ জন। মৃত্যু হয়েছে ৬ লাখ ১৪৭ জনের।
এরপরই রয়েছে ভারত। গত কয়েকদিন ধরে দেশটিতে দৈনিক সংক্রমণের সংখ্যা বিশ্বে সর্বোচ্চ। দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে দুই কোটি ৪৯ লাখ ৬৪ হাজার ৯২৫ জনের শরীরে। মৃত্যু হয়েছে দুই লাখ ৭৪ হাজার ৪১১ জনের।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। ল্যাটিন আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে ১ কোটি ৫৬ লাখ ২৭ হাজার ৪৭৫ জন। মৃত্যু হয়েছে চার লাখ ৩৫ হাজার ৮২৩ জনের।
সংক্রমণ ও মৃত্যুর তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৩তম। দেশে এখন পর্যন্ত সাত লাখ ৮০ হাজার ১৫৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ১২ হাজার ১৪৯ জনের। সেরে উঠেছেন সাত লাখ ২২ হাজার ৩৬ জন।
এছাড়া শনাক্তের তালিকায় চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম ও দশম স্থানে রয়েছে যথাক্রমে ফ্রান্স, তুরস্ক, রাশিয়া, যুক্তরাজ্য, ইতালি, স্পেন ও জার্মানি।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪
এফসিপিএসে নতুন নীতিমালা
‘মেধাক্রমের ভিত্তিতে ভাতা সীমাবদ্ধ হলে প্রশিক্ষণার্থীরা আর্থিক অনিশ্চয়তায় পড়বেন’